সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় ট্রাকের ঢাক্কায় মোটরসাইকেল মিস্ত্রির মৃত্যু
চুয়াডাঙ্গায় ট্রাকের ঢাক্কায় মোটরসাইকেল মিস্ত্রির মৃত্যু
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১০:৩৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল মেরামতের পর ট্রায়াল দিতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল মিস্ত্রির মৃত্যু হয়েছেন।
বুধবার দুপুর ১টায় চুয়াডাঙ্গা পৌরসভার তালতলা গ্রামের সাহাবুদ্দিন মিয়ার ছেলে মোটরসাইকেল সার্ভিসিং এ কর্মরত আব্দুল্লাহ (১৫) একটি মোটরসাইকেলের মেরামতের কাজ শেষ হলে সেটি ঠিকভাবে চলছে কি না তা নিশ্চিত করতে সড়কে ট্রায়াল দিতে বের হন। ট্রায়াল চলাকালে একটি দ্রুততম ট্রাকের সঙ্গে মুখোমুখি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও আঘাত গুরুতর হওয়ায় পথে তার মৃত্যু হয়।


























