সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

চুয়াডাঙ্গায় অফিসরুমে ঢুকে প্রধান শিক্ষককে মারের অভিযোগে মামলা গ্রেফতার১ কেন্দ্রীয় শিক্ষক নেতার নিন্দা

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার একটি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় করা মামলায় মিতালী খাতুন নামের এক অভিভাবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার নিজ বাড়ি থেকে মিতালীকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
গ্রেপ্তার মিতালী খাতুন ওই পাড়ার সামসউর রহমান শুভর স্ত্রী।
মামলা সূত্র জানায়, বুধবার সকালে ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশ চলার সময় কানে হাত দেয়ায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শাসন করেন প্রধান শিক্ষিকা কাবেরী করিম। বিষয়টি জানতে পেরে দুপুরে ওই ছাত্রীর অভিভাবক সামসউর রহমান শুভ ও তার স্ত্রী মিতালী খাতুন বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার কক্ষে যান। এ সময় ওই ছাত্রীকে শাসন করায় ক্ষুব্ধ হয়ে তার বাবা শুভ প্রধান শিক্ষিকাকে মারধর করেন। ওই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। রাতে বাদী হয়ে থানায় মামলা করেন ওই প্রধান শিক্ষিকা।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলার দ্বিতীয় আসামি মিতালী খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, তার স্বামী শুভ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ ব্যাপারে বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতির নির্বাহী সম্পাদক ও দর্শনা আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরুপ দাস বলেন,প্রধান শিক্ষককে শারীরিক ভাবে লাঞ্চিত করায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় অফিসরুমে ঢুকে প্রধান শিক্ষককে মারের অভিযোগে মামলা গ্রেফতার১ কেন্দ্রীয় শিক্ষক নেতার নিন্দা

আপডেট সময় : ০৫:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬