চুয়াডাঙ্গার দর্শনা যদুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে নাঈম হোসেন (৩০)
বাড়ির একটি কক্ষে বিদ্যুতের তার সরানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হাসিব জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.