ঝালকাঠি শহরের কাটপট্টি এলাকার সামাজিক সংগঠন ‘নিউ ইয়ং স্টার ক্লাব’-এর পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় স্থানীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আহ্বায়ক কমিটির আহ্বায়ক আঃ রহিম (রফিক সরদার)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের সদস্য সচিব সেলিম দেওয়ানসহ কমিটির সদস্যবৃন্দ এবং সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এবং কণ্ঠভোটে আঃ রহিম (রফিক সরদার)-কে সভাপতি এবং মোঃ সেলিম দেওয়ানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দুই মাসের মধ্যে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি আঃ রহিম (রফিক সরদার) বলেন, "আমাদের সংগঠনটি এলাকার সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে। আমরা সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াব। এছাড়া এলাকাকে মাদকমুক্ত করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। এলাকার যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং তাদের খেলাধুলায় উৎসাহিত করতে নিয়মিত বিভিন্ন খেলার আয়োজন করা হবে।"
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.