মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন)বিকালে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলা যুব বিভাগের উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন রহমতপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।উপজেলা যুব বিভাগের সভাপতি নোমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ ।কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপাশা জামায়াতের সভাপতি আলতাফ হোসেন, আগরপুর জামায়াতের সভাপতি মামুনুর রশিদ এবং বরিশাল জেলা যুব বিভাগের সভাপতি নুরুল হক সোহরাব।এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাহ, উপজেলা যুব বিভাগ সম্পাদক ফাইজুল হক সোহাগ এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি গোলাম রাব্বি।মানববন্ধন ও র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। তাই মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.