দর্শনা প্রেসক্লাবে নবাগত ওসি নজরুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৮:১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মতবিনিময় সভা করেছেন দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।
বুধবার রাত ৯ টায় দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দর্শনা সাংবাদিক সমিতির সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ। বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডল, জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী এবং দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন ও সাবেক সহসভাপতি মাহমুদ হাসান রনি।বক্তারা বলেন, দর্শনা একটি সীমান্তবর্তী জনপদ হওয়ায় দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান ও মাদক সংশ্লিষ্ট নানা অপরাধের ঝুকিতে রয়েছে। সরকারের ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতিকে বাস্তবায়নে সাংবাদিক সমাজ সবসময় প্রশাসনের পাশে থাকবে। পাশাপাশি অপরাধ, চোরাচালান, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় রোধে পুলিশ-সাংবাদিক-জনসাধারণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অতিথির বক্তব্যে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, দর্শনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমি সকলের আন্তরিক সহযোগিতা চাই। সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ প্রতিরোধে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। জনগণের আস্থা অর্জন করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দর্শনা গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য হাসমত আলী মাস্টার, নজরুল ইসলাম, চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন,মোস্তাফিজুর রহমান কচি, ইমতিয়াজ রয়েল, সুকোমল চন্দ্র বাধন, ওয়াসিম রয়েল, ফরহাদ হোসেন, আব্দুল হান্নান, আব্দুর রহমান সহ দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ।























