সংবাদ শিরোনাম ::
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থী জুবায়ের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১২২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ির গ্রিলে বিদ্যুতায়িত হয়ে জুবায়ের হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত জুবায়ের আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়ীয়া ইউনিয়নের বগাদী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির গ্রিলে হাত দিলে জুবায়ের বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


























