সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

জীবননগরে হাসপাতালে রোগীর ব্যাগ থেকে টাকা চুরি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৫৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দুই রোগীর ব্যাগ থেকে মোট ৩৪ হাজার টাকা ও তিনটি আইডি কার্ড চুরি করেছে চোরচক্র।

বুধবার দুপুর ১২টার দিকে
হাসপাতালে চিকিৎসকের সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় চোরচক্র ব্যাগের চেইন খুলে কৌশলে
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী রাশেদা বেগম (৬০) টাকা চুরি করে। টিকিট কেটে চিকিৎসকের সিরিয়ালে দাঁড়ানোর পর ডাক্তার দেখিয়ে বের হয়ে তিনি দেখতে পান, তার মেয়েকে দেওয়ার জন্য হাতব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও তিনটি আইডি কার্ড নেই। বিষয়টি বুঝতে পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন।

একই দিনে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা নাসরিন খাতুন (২৮) চিকিৎসার পাশাপাশি সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য সঙ্গে ১৯ হাজার টাকা নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসকের সিরিয়ালে দাঁড়িয়ে থাকার সময় তার ব্যাগের চেইন খুলে একই কায়দায় চোরেরা সব টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় হাসপাতাল জুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি হাসপাতালে চুরি ও পকেটমারের ঘটনা বেড়ে গেছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা আক্তার রুনা বলেন, “দুই দিন আগেও চোরচক্রের সদস্যরা হাসপাতাল থেকে দুইজন চিকিৎসকের মোবাইল ফোন ও একটি মানিব্যাগ চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক।”

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, “এ ঘটনায় অভিযোগ পেয়েছি। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর শনাক্তের চেষ্টা চলছে। এছাড়াও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবননগরে হাসপাতালে রোগীর ব্যাগ থেকে টাকা চুরি

আপডেট সময় : ০৫:৫৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬