ডেঙ্গু প্রাদুর্ভাব রোধ ও শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ঝালকাঠিতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। একই সঙ্গে জনসাধারণের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই কার্যক্রম শুরু হয়। অভিযানের অংশ হিসেবে শহরের স্টেশন রোড, কলাবাগান, কাটপট্টি ও স্টিমারঘাটসহ স্বাস্থ্য বিভাগ কর্তৃক চিহ্নিত ডেঙ্গুর উৎপত্তিস্থল হিসেবে পরিচিত সাতটি গুরুত্বপূর্ণ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
অভিযান পরিচালনাকালে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত ও ট্রেজারি শাখা) মো. ফজলে রাব্বী আসিফ। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও ডেঙ্গু বংশবিস্তারের উপযোগী পরিবেশ বজায় রাখার অভিযোগে শহরের স্টেশন রোডের কমলা ফার্মেসিসহ ৭ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সময় পৌরসভা ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের পাশাপাশি সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও ডেঙ্গু নিয়ন্ত্রণে এই ধরণের পরিচ্ছন্নতা অভিযান এবং মোবাইল কোর্টের কার্যক্রম চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.