মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা সহ মো. মাসুম বিল্লাহ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই (নিঃ) সুজন চন্দ্র রায় ও সংগীয় ফোর্স জেলাজুড়ে মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ জুন, রাত ১:৫০ টায় ঝালকাঠি পৌর এলাকার ২নং ওয়ার্ডের বসুন্ধরা রোডের পূর্বচাঁদকাঠি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আবুল কালাম আজাদের বসত বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে মাসুম বিল্লাহকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ হাজার পিস হালকা গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পূর্ব চাঁদকাঠির আবুল কালাম আজাদের ছেলে মাসুম বিল্লাহ (৪২)
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সুজন চন্দ্র রায় বাদী হয়ে গ্রেফতারকৃত আসামি মো. মাসুম বিল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদক নির্মূলে ডিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.