ঝালকাঠি প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সেন্ট্রাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় ঝালকাঠিতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা যুবদলের উদ্যোগে আজ ৫ জুন ২০২৬, রোজ শুক্রবার বিকেল ৫:৩০ মিনিটে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয় ।
শহরের বাহের রোডস্থ 'শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়'-এর সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারে নেতৃত্বে উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল হোসেন তুহিন, জেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পান্নু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম,কাতার যুব দলের সদস্য মোঃ সাইফুল ইসলাম খোকন সহ স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ।
আহ্বায়ক মোঃ শামীম তালুকদার বলেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিল আমাদের নেতা তাদের সঠিক মূল্যায়ন করেছে আমরা আনন্দিত।
আমাদের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে আন্দোলন সংগ্রামে ডাক দিলে আমরা রাজ পথে থেকে কাজ করে যাবো আমরা সবাই ঐক্যবদ্ধ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.