মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার বেগমপুরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে চুয়াডাঙ্গার দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের কুমিল্লা পাড়ার মোঃ শফিকুল ইসলামের ছেলে বেগমপুর ইউনিয়ন জামায়াতের উলামা বিভাগের সভাপতি ও ইসলামিক বক্তা, পেশ ইমাম ক্বারী সাফাতুল্লাহ (৪০)কে নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় সাপে দংশন করে। রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলেও সকাল সাড়ে ৮ দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুতে জেলা জামায়াতের আমীর চুয়াডাঙ্গা -২ আসনের সাংসাদ মোঃ রুহুল আমিন ও চুয়াডাঙ্গা ১ আসনের সাংসদ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডঃ রাসেল আহম্মেদ নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.