ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌর এলাকার পুরাতন কলেজ খেয়াঘাট দীর্ঘদিন ধরে ঘাটলা না থাকায় চরম ভোগান্তি হচ্ছে নদীর এপার ওপার পারাপার করা ৫/৬ হাজার মানুষ।
এ বিষয়ে সোমবার ১ লা জুন বিকেলে মাঝীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।
মাঝি সমিতির সভাপতি বেলায়েত হোসেন বলেন দীর্ঘ অনেক বছর পর্যন্ত এখানে ঘাটলা, যাত্রী ছাউনি নেই চরম ভোগান্তিতে কয়েক হাজার মানুষ প্রতিদিন এখানে নদীর এপার ওপার পারাপার হচ্ছে।
এ বিষয়ে জেলা পরিষদ প্রশাসক তিনি তাদের আশ্বস্ত করে বলেন খুব দ্রুত আপনাদের একটি ঘাটলা নির্মাণ করে দেওয়া হবে জেলা পরিষদের অর্থায়নে এবং যাত্রী ছাউনির বিষয় আমি পৌর প্রশাসকের সাথে আলাপ আলোচনা করব। যাতে করে খুব দ্রুত একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। তিনি আরো বলেন বেরীবাঁধ টি নদী গর্ভে বিলীন হওয়ার পথে এ বিষয়ে আমি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের সাথে আলাপ করব। যাতে করে বেরীবাঁধ টি খুব দ্রুত সংস্কার করা হয় । বেরীবাঁধ সংস্কার করা না হলে এই গ্রামের বহু ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ,জমি নদী গর্ভে বিলীন হয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু , ঝালকাঠি জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনি,যুবদল নেতা আরাফাত রহমান মিঠু সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.