মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঈদের দিনে দামুড়হুদার লোকনাথপুরে গলায় মাংস আটকে ৫ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ঈদের দিন বেলা ১১ টার দিকে উপজেলার লোকনাথপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার মেয়ে লোকনাথপুর ডিএস দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী আঁখিতারা খাতুন(১১) ভাত খাওয়ার সময় হঠাৎ গলায় মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এসময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.