সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদরের ৬ নং বাসন্ডা ইউনিয়ন ধারা খানা এলাকায় ডিবি পুলিশের অভিযানে বৃহস্পতিবার রাতে ৬০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক।
আটক মাদক ব্যবসায়ী নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে মাসুদ সরদার।
ডিবি পুলিশ বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাতে মাদক বিক্রি করা হবে । সেই তথ্যের ভিত্তিতে আসামিকে তল্লাশি করি।এসময় লুঙ্গির সামনের ডান কোচর হইতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৬০(ষাট) পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট আসামী নিজ হাতে বাহির করিয়া দেয়।
আসামের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।




















