শফিকুল ইসলাম বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার ডায়াবেটিক রোগীদের অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান- বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল -এর নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ এপ্রিল) সন্ধ্যায় সমিতির জরুরী সভায় ডাঃ ইমার উদ্দিন কায়েস কমিউনিটি হাসপাতাল এর কর্ণধার ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ ইমার উদ্দিন কায়েসকে আহবায়ক এবং বিরামপুর উপজেলা বিএনপি'র সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মিঞা মোঃ শফিকুল আলম মামুনকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি গঠন করা হয়।
নতুন আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল এর নির্ধারিত জায়গায় আগামীতে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ হবে, এ প্রত্যাশা রেখে নতুন আহবায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্টজনেরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.