সংবাদ শিরোনাম ::
নলছিটিতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১০
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

মোঃ মনির হোসেন ঝালকাঠি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় (বরিশাল-পটুয়াখালী মহাসড়ক) ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী আব্দুল্লাহ পরিবহনের একটি বাস বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ১০ জন যাত্রী আহত হয়।
স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে এবং গাড়ি উদ্ধারকার্য চলমান রয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে অতি বৃষ্টির কারনে রাস্তা পিচ্ছিল থাকায় অতিরিক্ত গতি নিয়ে এসে মোড়ে ব্রেক করলে গাড়িটি পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে হয়ে যায়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




















