মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার পৌর এলাকার শেখপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে চুয়াডাঙ্গায় চাকুরীরত গোপালগঞ্জেের
ব্র্যান্ড প্রমোটার তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার বেলা সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ একটি সংবাদের ভিত্তিতে পৌর এলাকার শেখপাড়ার একটি বাসা বাড়ি থেকে ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় মুমতাহেনা অহনা (২২) নামের এক ব্র্যান্ড প্রমোটারের মরদেহ উদ্ধার করে। সে চুয়াডাঙ্গা সমবায় নিউ মার্কেট এলাকায় অবস্থিত ‘রংধনু গিফট গার্ডেন’-এ ব্র্যান্ড প্রমোটার হিসেবে কর্মরত ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। রংধনু গিফট গার্ডেনের স্বত্বাধিকারী মিজানুর রহমান জুয়েল বলেন, মুমতাহা অহনা টেকমো এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের অধিনে চাকরি করছেন। আমার দোকানের ব্র্যান্ড প্রোমোটার ছিলেন। আজ সকালে দোকানে না আসায় মোবাইলফোনে অসংখ্য কল করা হলেও কোন সাড়া পাইনি। দুপুরে জানতে পারি শেখপাড়াস্থ ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।তিনি আরও বলেন, প্রায় বছর খানেক যাবত আমার দোকানে কর্মরত ছিল। গত কয়েকদিন আগেই শেখপাড়ায় ভাড়া বাড়িতে উঠে। তিনি ডিভোর্সি ছিলেন। পারিবারিক কারণে হয়তো আত্মহত্যা করতে পারেন বলে তিনি মন্তব্য করেন।
বাড়ির মালিক বলেন, এক শিশু ঝুলন্ত অবস্থায় দেখার পর আমাদেরকে জানায়। পরে আমরাও জানালা দিয়ে দেখি ঝুলন্ত অবস্থায়। পরে সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার কাজ চালায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.