মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার সদর হাসপাতালে হামে আক্রান্ত হয়ে প্রথম এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৫ শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে।
শুক্রবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের নিমতলা পাড়ার হুমায়ুন ইকবাল আহমেদের ৯ মাস বয়সী শিশু কন্যা হুমাইরা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব বলেন, জেলায় এটাই প্রথম হামে আক্রান্ত হয়ে মৃত্যুর হলো।এর আগে শিশুটির নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলে তা পজিটিভ আসে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরা খাতুনকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়। ২৩ এপ্রিল চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে নেওয়া হলেও পরদিন সকালে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুর চাচা সাব্বির আহমেদ অভিযোগ করে বলেন, “হামের উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৫ দিন চিকিৎসা চলার পর কিছুটা সুস্থ হলে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু বাড়িতে নেওয়ার পর তার অবস্থা আবার খারাপ হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়।
অন্যদিকে বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় প্রায় ৫০ জন রোগী হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.