শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের কুর্শাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ ২০২৬) একতা সংঘ ও যুবসমাজ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসবমুখর অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল গণিত প্রতিযোগিতা, ২০০ ও ৪০০ মিটার দৌড়, বাস্কেটবল, বালিশ চালনা, চেয়ার সেটিং এবং ছোট বার পোস্টে গোলসহ নানা খেলাধুলা।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মিয়া শফিকুল আলম মামুন, সভাপতি, বিএনপি বিরামপুর উপজেলা শাখা; মোঃ মনজুরুল এলাহী চৌধুরী রুবেল, সাধারণ সম্পাদক, বিএনপি বিরামপুর উপজেলা শাখা এবং চিন্তরঞ্জন পাহান, চেয়ারম্যান, ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আতিয়ার রহমান, দলিল লেখক, বিরামপুর। তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য মাদককে ‘না’ বলা। আগামী প্রজন্মকে দেশপ্রেম ও সুস্থ সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকমান হাকিম, চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল আলম সভাপতি, ৭নং ওয়ার্ড বিএনপি, একরামুল হক সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড বিএনপি এবং শফিকুল ইসলাম সাবেক ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সার্বিকভাবে খেলা পরিচালনা করেন পল্লী চিকিৎসক সোহানুর রহমান সোহান, দেলোয়ার হোসেন ও মামুনুর রশিদ পলাশ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য। অনুষ্ঠানের আইনশৃঙ্খলা রক্ষায় বিরামপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই এরশাদসহ পুলিশের একটি দল দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানটি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে এবং নতুন প্রজন্মকে ক্রীড়া ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.