বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল জব্বার।
তিনি বাবুগঞ্জ উপজেলার চাঁদপুর ইউনিয়নের পূর্ব চাঁদপাশা গ্রামের কৃতি সন্তান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, স্বপ্ন বুকে নিয়ে একদিন নিশ্চিত চিকিৎসা শিক্ষার ভবিষ্যৎ ছেড়ে দেশের স্বাধীনতার জন্য রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলাম। সেই স্বাধীন বাংলাদেশে আপনাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারা আমার জীবনের পরম প্রাপ্তি।
তিনি আরও বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের প্রতিটি দিন, আর ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সমাজের সর্বস্তরে।
আব্দুল জব্বার দেশবাসীর উদ্দেশ্যে শান্তি, সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
পবিত্র ঈদুল ফিতর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও শান্তি, এ প্রত্যাশাই ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.