বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।
বুধবার (১১ মার্চ ) দুপুরের দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত এক অভিযানে এনামুল হককে ৩২৬ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা সহ আটক করা হয়।
ঘটনার পরদিন বৃহস্পতিবার (১২ মার্চ ) রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দলীয় পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, বহিষ্কৃত ওই ব্যক্তির সঙ্গে দলীয় কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়া এবং দলীয় বিষয়ে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখতে। দলের শৃঙ্খলা, আদর্শ ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.