শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে শ্রমিক দলের নেতৃবৃন্দরা।
বৃহস্প্রতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিরামপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ আয়োজনে বিরামপুর শহরে বাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা, রিক্সা-ভ্যান, ইজিবাইক, অটোবাইক ও দোকান শ্রমিকদের মাঝে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়।
এসময় দিনাজপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাকিম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী, বিরামপুর উপজেলা শ্রমিক দলের আহবায়ক এমদাদুল হক, সদস্য সচিব শাহ্ আলম মন্ডল, বিরামপুর পৌর শ্রমিক দলের আহবায়ক দেলোয়ার হোসেন মোল্লা, সদস্য সচিব মাসুদ রানা বাবু, দিনাজপুর পৌর শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সাধারণ জুলফিকার আলী সহ বিরামপুর উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.