ঝালকাঠি প্রতিনিধি:বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বৃহস্পতিবার সকালে সারা দেশের ন্যায় ঝালকাঠির সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কর্মচারীবৃন্দ, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে।
ঝালকাঠি জেলা জজ কোর্টের নাজির মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় তরিকুল ইসলাম বলেন আজকের দিনের ভিতরে যদি আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা আগামীকাল ঢাকায় অবস্থান নিব।
বিক্ষোভ কর্মসূচি শেষে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয় ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.