শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের কাদিপুর গ্রামে চলমান সড়ক উন্নয়ন কাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় রাস্তাটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামটির গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি সংস্কারের জন্য কিছুদিন আগে কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে তা মাঝপথেই বন্ধ হয়ে যায়। ফলে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে রাস্তাটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, রোগী, বয়স্ক মানুষসহ সাধারণ পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে।
কাদিপুর গ্রামের বাসিন্দারা বলেন,
“রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা আশাবাদী হয়েছিলাম, কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়ায় এখন আগের চেয়েও অবস্থা খারাপ। দ্রুত কাজ শেষ না হলে আমাদের দুর্ভোগ আরও বাড়বে।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত রাস্তার কাজ পুনরায় শুরু ও যথাযথভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.