হুসাইন মোহাম্মদ (রুবেল)
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠিত হয়
সকাল ৬ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চত্ত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ,পুলিশ প্রশাসন,প্রেসক্লাব, বিএনপি, জামাত, এনসিপি, স্বাস্থ্য বিভাগ, অফিসার্স ক্লাব, বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন
উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধোদেরকে সংবর্ধনা দেয়া হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাছিবুর রহমানের সভপতিত্বে ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন, জামাতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সুমন ভূঞা, ওসি একে ফজলুল হক, উপজেলা প্রকৌশলী আশিকুর রহমান ভূঞা, উপজেলা কৃষি অফিসার জিয়াউল ইসলাম।।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.