মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানা ট্রাক মালিক- শ্রমিক- ট্রান্সপোর্ট প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও ট্রাক মালিক গ্রুপ এর নবনির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২ টায় কেরুজ অফিসার ক্লাবে দর্শনা থানা ট্রাক মালিক গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দর্শনা থানা ট্রাক মালিক গ্রুপের আহবায়ক এনামুল হক শাহ মুকুল। দর্শনা থানা ট্রাক মালিক গ্রুপের সদস্য সচিব মোঃ কামরুল হুদা তরফদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আরিফ হোসেন জোয়াদ্দার সোনা।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ মামুন- উর রশিদ টনিক।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.