ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার জুম্মা নামাজ শেষে কালেক্টর জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল হোসেন তুহিন,তাতীদলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রশিদ,জেলা আহ্বায়ক কমিটি সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস.এম. এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু,কৃতৃপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান চপল ,পোনাবালীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল রহমান মাষ্টার, সাধারণ সম্পাদক ইউনুস মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সহ বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের খতিব মোঃ খতিব আবু হানিফা ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.