বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার নাজমুল সালেহীন, শহীদ আবীরের বাবা মিজানুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন, প্রাণিসম্পদ উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, কৃষির পাশাপাশি প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, আধুনিক খামার প্রযুক্তি ও ভেটেরিনারি সেবা-সংক্রান্ত মোট ৩০টি স্টল অংশ নেয়। দিনব্যাপী প্রদর্শনী ঘুরে অংশগ্রহণকারীরা প্রাণিসম্পদ খাতের সর্বাধুনিক তথ্য ও সেবার সাথে পরিচিত হন। প্রদর্শনী শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.