ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি কলেজ মোড়ে এসএ পরিবহনের ম্যানেজারের গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার ৯ সেপ্টেম্বর সকালে খবর পেয়ে সদর থানার এএসআই ফরিদ ঘটনা স্থান থেকে গলায় ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করে।নিহত ম্যানেজার গোপালগঞ্জ থানার মাছকান্তী গ্রামের শরৎচন্দ্র বিশ্বাসের ছেলে শেখর চন্দ্র বিশ্বাস( ৪৫)।
তিনি ঝালকাঠিতে পরিবার নিয়ে বসবাস করতেন।
তার ১ মেয়ে ও ১ ছেলে রয়েছে।
তিনি ঝালকাঠি এস এ পরিবহনে ম্যানেজার পদে ৭ বছর চাকুরী করছেন ।
পুলিশ বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। পোস্টমর্টেম রিপোর্টের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এ বিষয়ে নিহতর স্ত্রী নিলাবদী বলেন আমার স্বামীর কোন শত্রু নেই।তাকে ঝালকাঠি থেকে ঢাকায় বদলি করা হয়েছে তাই তিনি অভিমান করে আত্মহত্যা করেছে।
ক্যাশিয়ার মিজানুর রহমান বলেন হিসেবে কোন গরমিল নেই।তার বুধবার সকালে নতুন ম্যানেজারের কাছে দায়িত্ব বুজিয়ে দেওয়ার কথা ছিল।সব কাগজপত্র ঠিক করে রাখা ছিল ।তিনি কি কারনে আত্মহত্যা করেছে বলতে পারিনা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.