ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীব আহসান, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি এবং সভায় সভাপতিত্ব করেন মোঃ আজাদুর রহমান, আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল ঝালকাঠি।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম রনি ,মনিরুল আলম চৌধুরী, মোল্লা নাছির উদ্দিন কেন্দ্রীয় সহ সভাপতি,জসিমউদ্দিন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক,জেড আই কামাল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, মাহাবুব ফরাজী কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক, হারুন আর রশিদ মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক, মাজাহারুল ইসলাম তুহিন , খলিলুর রহমান কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক, রফিকুল ইসলাম কেন্দ্রীয় কমিটি সদস্য।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব এ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু।
এ সময় বক্তারা বলেন, মানুষের দুর্ভোগ হয় এমন কোনো কাজ না করে জনকল্যাণমূলক কাজ করে মানুষের মন অর্জন করতে হবে। ভোটের অধিকারের জন্য প্রবীণ নেতৃবৃন্দরা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রের জাল যতই বিছানো হোক না কেন বিএনপিকে রাজনীতি থেকে মুছে ফেলা অসম্ভব। আগামীতে প্রতিটি কর্মীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সম্মানজনক ব্যবহার করতে হবে। বিএনপির বিরুদ্ধে যত অপপ্রচারই হোক সেগুলো সত্য, যুক্তি ও সাহসের মাধ্যমে তা প্রতিহত করতে হবে। পরিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন বাংলাদেশ বির্নিমানে কাজ করার আহবান জানান।
মতবিনিময়ের শেষভাগে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আগামী ৭ দিনের মধ্যে কর্মীসভার মাধ্যমে ঝালকাঠি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেন। এছাড়া কাঠালিয়া উপজেলার কমিটি বিলুপ্ত থাকায় আগামী ৭ দিনের মধ্যে কাঠালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেন। ঝালকাঠি সদর উপজেলা ও কাঠালিয়া উপজেলা কমিটি গঠন হওয়ার পরে পর্যায়ক্রমে ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.