মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় বিজিবির টহল দল চোরাচালান বিরোধী এক অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি ভারতীয় রুপাসহ দুই পাচারকারীকে আটক করেছে।
শনিবার বেলা ১ টার দিকে চুয়াডাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দর্শনার টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার আজমপুর একটি কোমলপানীয় গোডাউনে অভিযান চালায়। এসময় গোডাউন তল্লাসী করে প্রায় ২৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১১ কেজি দানাদার রুপা উদ্ধারসহ দর্শনা পৌর এলাকার পুরাতন বাজার পাড়ার ইকরামুল হক স্বর্ণকারের ছেলে রাজিউল ইসলাম রেন্টু (৩৭) ও আনোয়ারপুরের জামাল উদ্দিনের ছেলে সাগর আলী (২১) কে আটক করে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক হায়দার আলী জানান, ভারত থেকে বাংলাদেশে রুপা পাচার হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দর্শনার আজিমপুর এলাকায় ফুড গোডাউনের সামনে অবস্থান নেয়। এ সময় দুইজন ব্যক্তি বিজিবির টহল দল দেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।পরে তাদের ভাড়া নেওয়া গোডাউনের ভেতরে তল্লাশি চালিয়ে একটি কার্টন উদ্ধার করা হয়। কার্টনের ভেতর থেকে প্রায় ১১ কেজি ওজনের দানাদার রুপা উদ্ধার করা হয়। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে।এছাড়া উদ্ধারকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.