ভোলা জেলা প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বলেছেন, মানুষের গণতান্ত্রিক আস্থা ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি। গেল ১৫ বছর আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করছে। মানুষের সম্পদ লুট করেছে। আমরা ঐ পরিবেশ আর চাই না।
সোমবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দৌলতখান উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালে এ কথা বলেন তিনি। এ সময় বিপ্লব দিবসের গুরুত্ব তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন তিনি।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও দৈনিক খবরপত্রের নির্বাহী সম্পাদক মোঃ আকবর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক সাজাহান সাজু, যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম টপি, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আযম পলিন, যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম। দুপুর থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যনার ফেস্টুনসহ মিছিল নিয়ে জনসভায় অংশ নেন। এ সময় বক্তারা আগামী নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.