রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায়তাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আরজেএমএফ সদস্য ও অংশীজনদের সঙ্গে উপজেলা পর্যায়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুলাই) বেলা ১১টায় বানারীপাড়া পৌরসভা মিলনায়তনে আরজেএমএফ সদস্য মাষ্টার রুহুল আমিনের সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগের বরিশালের কো-অর্ঢিনেটর সুপ্রিয় দত্তের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম,প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ। এছাড়াও বক্তৃতা করেন নাগরিক উদ্যোগের বানারীপাড়া উপজেলা কোÑঅর্ঢিনেটর মহসিন মিয়া,নারী নেত্রী ফিরোজা বেগম,মেরিনা পারভীন,নারী ইউপি সদস্য সন্ধ্যা রাণী সরকার,ইউপি সদস্য মন্টু মিয়া,সমাজকর্মী জাহিদ হোসেন ফারুক প্রমুখ। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.