বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মুত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই শনিবার সকালে উপজেলা স্বজন সমাবেশের আয়োজনে আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরন সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া প্রেসক্লাব আহবায়ক সরদার হারুণ রানা, সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, সাবেক সাধারন সম্পাদক শামীমুল ইসলাম শামীম, যুগ্ন-সাধারন সম্পাদক ওমর আলী সানী, সাবেক প্রচার সম্পাদক নাজমুল রিপন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলো দৈনিক হিরন্ময় পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি বি এম মনির হোসেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সদস্য স্বপন দাস, পলাশ দত্ত, বরুন কুমার বাড়ৈ, মনিরুজ্জামান মনির, শাকিব খানসহ প্রমুখ। পরে তার স্মরনে দোয়া ও মোনজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ আব্দুল রহমান। স্মরন সভায় বক্তারা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম’র কর্মময় জীবনের উপর আলোচনা করা হয়। উল্লেখ্য, ২০২০সালের ১৩ জুলাই ঢাকার এভারকেয়ার হাসপাতালে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.