১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বর্ণাঢ্য আয়োজনে বিএনপি সরকারের ২৫ মন্ত্রীর শপথ,নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন সুন্দরবনে দস্যু তৎপরতা বঙ্গোপসাগর থেকে ২০ জেলে অপহরণ বিজয়নগরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সংস্কৃতি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে. জীবননগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাবুগঞ্জে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করতে এডভোকেসি সভা শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করায় চাকরি হারালেন মসজিদের খতিব নবনির্বাচিত এমপি জামালের বক্তব্য দাঁড়িপাল্লার ভোটারদের জারজ সন্তান বলায় জেলা জামায়াতের নিন্দা পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্তাল মানপাশা কবিরাজ বাড়ি রোড উত্তরাংশে রাস্তা সংস্কারের সাথে পয়োনিস্কান ব্যবস্থার দাবী মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি
শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেবেন হেলেনা, ক্ষুব্ধ সোহানা সাবা

শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেবেন হেলেনা, ক্ষুব্ধ সোহানা সাবা

আজকের ক্রাইম ডেক্স
আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদের নির্বাচনে চিত্রনায়িকা নিপুণের প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর।

নির্বাচনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। এ অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি চাকরি দিতে পারব। এজন্য কলি-নিপুণ পরিষদে যে, অফার ছিল তা লুফে নিয়েছি।’

হেলেনার এই বক্তব্যে ভালোভাবে নেননি চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বিশেষ করে ‘শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেয়া হবে’ এমন মন্তব্যে চলচ্চিত্রাঙ্গণে সমালোচনার সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন অভিনেত্রী সোহানা সাবা।

হেলেনা জাহাঙ্গীরের নাম না উল্লেখ করলেও তাকে উদ্দেশ্য করেই এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে সোহানা সাবা লিখেছেন ভীষণ বিরক্ত লাগছে! একটা কথা বলতে বাধ্য হচ্ছি—আজকাল যদিও অনেক অসংলগ্ন জিনিসপত্র আশেপাশে দেখেও আর অবাক হই না! বিরক্ত হই না এবং ফেসবুকে এসব নিয়ে তো লেখালেখি করিই না! স্পেশালি কোভিডের আগে বা কোভিড সমসাময়িক সময়ে, আমাদের আর্টিস্টদের কিছু প্রতিনিধি বারবার একটা শব্দ প্রচলিত করেছিল—‘দুস্থ শিল্পী’। আমি তখন প্রতিবাদ করেছিলাম এই শব্দের!

প্রশ্ন রেখে সাবা বলেন, একজন শিল্পী কি করে দুস্থ হয়? হতেই পারে আর্থিকভাবে সে অসচ্ছল। কিন্তু তার শৈল্পিক সত্তাকে এখানে সবার সামনে চোখে আঙ্গুল দিয়ে তার আর্থিক অবস্থার কারণে সাধারণ মানুষের কাছে বা সবার কাছে ছোট করে দেখানোর কি আছে? সেই ভয়ংকর সময়টা কেটে গেছে। কিন্তু গত দুদিন ধরে একজন মহিলা, আমি তাকে খুব ভালো করে চিনি না। শুধু জানি তিনি অনেক অসংলগ্ন কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সবসময় আলোচনায় থাকতে চায় এবং কিছুদিন আগে তার গ্রেপ্তার হওয়ার ঘটনায় তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন। সে মহিলাটা আর্টিস্টদের নির্বাচনকে ঘিরে বলে বেড়াচ্ছেন যে আর্টিস্টদেরকে গার্মেন্টসে চাকরি দিবেন। প্রথমদিকে এই ‘কোড’ চারপাশে ঘুরে বেড়াচ্ছে দেখে ভাবছিলাম এটা সত্যি হতে পারে না। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে এ ধরনের কথা তিনি বলে বেড়াচ্ছেন।

হেলেনা জাহাঙ্গীরের কথায় অসম্মানবোধ করছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, গার্মেন্টসে আমাদের যেসব শ্রমজীবী ভাই ও বোনেরা কাজ করেন তাদেরকে আমি কোন ভাবেই ছোট করে বলছি না। তাদেরকে আমি সম্মান করি। তাদের কারণেই আমাদের পুরো দেশের আর্থিক মেরুদণ্ড শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এভাবে ফলাও করে একজন শিল্পীকে গার্মেন্টসে চাকরি দেয়ার লোভ দেখিয়ে, সে যে ধরনের ভোট ব্যাংকের কথা বলছে সেটা আমি একজন আর্টিস্ট হিসাবে অসম্ভব অসম্মানিত বোধ করছি!

অভিযোগ উঠেছে গঠনতন্ত্রের নিয়ম না মেনেই ইলিয়াস কাঞ্চন ও নিপুণের নেতৃত্বাধীন কমিটি শিল্পী সমিতির সদস্য করেছেন প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে জেল ফেরত বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে।

এ প্রসঙ্গে জানতে বর্তমান কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক (মামলা চলমান) নিপুণ আক্তারের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019