সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

অসহায় ১২টি পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করলেন ঝালকাঠির পুলিশ সুপার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে অসহায় ও দুস্থ ১২ টি পরিবারকে সামাজিকভাবে স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) বেলা ১২টায় মিনি পার্কে পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলের সহযোগিতায় সামাজিক সংগঠন অক্সিজেন ব্যাংকের আয়োজনে হত দরিদ্র এ পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।

ছাগল পেয়ে নলছিটি সারদল এলাকার লিপি বেগম বলেন, গতবছর আমার স্বামী ঋণের চাপে আত্মহত্যা করেছে। আমার তিনটা সন্তান রয়েছে। ওদের নিয়ে আমার চলতে খুব কষ্ট হচ্ছে। এর আগে আমার মামার একটা ছাগল এনে পালন করছিলাম সেটাও চোরে নিয়ে গেছে। এখন এসপি স্যার একটা ছাগল দিয়েছেন এটা লালন পালন করে স্বাবলম্বী হতে পারবো।

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ইছালিয়া গ্রামের এনায়েত খলিফা বলেন,আমার ছেলেটা প্রতিবন্ধী। আমার ছেলেটাকে পুলিশ সুপার স্যার একটি ছাগল দিয়েছেন এতে আমি অনেক খুশি।

পূর্ব চাঁদকাঠি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুন নাহার বিথী বলেন,এসপি মহোদয় ১২ টি পরিবারকে স্বাবলম্বী করতে যে ছাগল বিতরণ করেছেন এটি একটি ভালো উদ্যোগ।আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তার মতো আমাদের যাদের সামর্থ্য আছে নিজ নিজ জায়গায় থেকে অসহায়ের পাশে দাঁড়ানো উচিত।

অক্সিজেন ব্যাংকের সভাপতি আরিফুর রহমান রায়হান বলেন,পুলিশ সুপার স্যার ঝালকাঠির সকল মানবিক কাজে ছিলেন। এর আগে শীতে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল দিয়েছেন, এই রমজানে ৬০ টি পরিবারকে ইফতার দিয়েছেন। এখন আবার ঈদের আগে ১২ টি অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অসহায় ১২টি পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করলেন ঝালকাঠির পুলিশ সুপার

আপডেট সময় : ০৬:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪