সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

চুয়াডাঙ্গায় প্রশাসনের উদ্যোগে দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ রমজানে খাবারপণ্যের দাম সহনীয় রাখতে চুয়াডাঙ্গায় বাজার মনিটরিং
পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রাখার জন্য চুয়াডাঙ্গায় বাজার মনিটরিংয় শুরু করেছে জেলা প্রশাসনের তদারকী টিম।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা এর নেতৃত্বে যৌথভাবে অভিযান চালায় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ। এসময় চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকায় বাজার মনিটরিং করা হয়।
অভিযানে মাছ, মাংস, ভোজ্য তেল, চিনি, খেজুর, চাউল, সকল প্রকার সবজি, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হাতের নাগালে রাখতে এ তদারকি করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শিত আছে কি না, ক্রয়-বিক্রয় ভাউচার মজুদ আছে কি না এবং পণ্য সরবরাহ পরিস্থিতি কেমন আছে তদারকি করা হয়। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য এবং রমজান মাসে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়। ক্রেতা সাধারণের অভিযোগের প্রেক্ষিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তবে এ অভিযানে কাউকে জরিমানার আওতায় আনা হয়নি।
মনিটরিংয়ে আরও অংশ নেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবীর হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভাষ চন্দ্র সাহা, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা চেম্বার অব-কর্মাসের পরিচালক মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোর্য়াদ্দার ইবু, প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলি, পুলিশ পরিদর্শক হোসেন আল-মাহবুব প্রমুখ।মনিটরিং শেষে পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, মূলত ব্যবসায়ীদের সচেতন করতেই আজকে বাজার মনিটরিং করা হয়। বাজারে স্বাভাবিক চলাচল এবং ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যারা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করবে এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ করবে তাদের বিরুদ্ধে প্রথম রমজান থেকেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা সাংবাদিকদের বলেন, মনিটরিংয়ে ব্যবসায়ীদের সতর্ক এবং সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। মাংসের বাজারসহ কয়েকটি নিত্যপণ্যের দোকানে ক্রেতা-বিক্রেতার মধ্যে দরকষাকষি চলছে। সেসব দোকানের পণ্যের দাম যাচাই করেছি। বাজারে যাতে কৃত্রিম কারণে অস্থিতিশীল না হয় সেজন্য আমরা সজাগ আছি। জেলা প্রশাসনের পাশাপাশি সরকারি সংস্থাগুলো সক্রিয় আছে। পুরো রমজান মাসজুড়ে বাজার মনিটরিং চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় প্রশাসনের উদ্যোগে দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

আপডেট সময় : ০৪:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪