সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

রাজাপুর থেকে অপহৃত শিক্ষার্থী পিরোজপুরে উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি থেকে অপহরণ হওয়া শিক্ষার্থীকে পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আজ সোমবার দুপুরে পুলিশ আদালতে পাঠিয়েছে বলে জানান পিরোজপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার আলী। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে রোববার দিবাগত রাতে পিরোজপুর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

গ্রেপ্তার হওয়া আসামি শরিফুল ইসলাম শাওন (২১) ঝালকাঠির রাজাপুর উপজেলার দেলোয়ার হোসেনের পুত্র। অপর আসামি মো. মাহিম হোসেন রাজাপুর উপজেলার রাজাপুর এলাকার এ কে এম আ. মতিনের পুত্র।

মামলার অন্য আসামিরা হলো— হৃদয় তালুকদার, সুজন, পলাশ, মো. জাহিদ। এদের সবার বাড়ি রাজাপুর উপজেলার রাজাপুর গ্রামে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে রাজাপুর এলাকার একটি মাদ্রাসার সামনে থেকে ৬ থেকে ৭ জন যুবক ওই শিক্ষার্থীকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। রাজাপুর থেকে ঢাকা যাওয়ার পথে পিরোজপুরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্বরে এলে ভিকটিমের ডাক চিৎকারে লোকজন দেখতে পেয়ে পুলিশে জানালে পুলিশ তাদের পৌরসভার ঝাটকাঠি এলাকা থেকে আটক করে। এ সময় গাড়িসহ দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও বাকি সবাই পালিয়ে যায়।

ওই শিক্ষার্থীর মা জানান, অপহরণকারীরা অনেকদিন ধরেই তাদের পরিবারকে টার্গেট করছিল। শরিফুল ইসলাম শাওন নামে এক যুবক তার মেয়েকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় তার মেয়েকে অপহরণ করা হয়।

পিরোজপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার আলী জানান, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ও অপহরণ সহায়তা আইনে একটি মামলা দায়ের করেন। পিরোজপুর পৌরসভার ২নং ওয়ার্ড ঝাটকাঠি এলাকা থেকে একটি মাইক্রেবাসসহ দুজন আসামিকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুর থেকে অপহৃত শিক্ষার্থী পিরোজপুরে উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় : ১২:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪