সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

চুয়াডাঙ্গায় পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির(পুনাক) অফিসকক্ষে নারী কল্যাণ সমিতি (পুনাক)র সভানেত্রী ও মিসেস পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌস নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাকের সহ সভানেত্রী মিসেস নাহিদা আক্তার, সাধারণ সম্পাদিকা মিসেস জোবায়দা আক্তার, কোষাধ্যক্ষ মিসেস সাবিনা ইয়াসমিন, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার। পুনাকের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস বলেন,চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ও পার্শ্ববর্তী এলাকায় নারী ও শিশুদের জন্য পবিত্র কোরআন শিক্ষা প্রদানের জন্য নারী শিক্ষক না থাকায় নারী ও শিশুরা দীর্ঘদিন ধরে কোরআন শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। ফলে পিতা মাতার সঠিক তত্ত্বাবধান, নৈতিক সুশিক্ষা ও ধর্মীয় অনুশাসনের অভাবে সমাজে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত ঘটছে। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। জ্ঞান অর্জনের পাশাপাশি আল-কুরআন শিক্ষা করাও প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য পুলিশ লাইন্স জামে মসজিদে সকল বয়সী পুরুষদের মসজিদভিত্তিক কোরআন শিক্ষা কার্যক্রম চলমান আছে। এখন থেকে পুলিশ লাইন্স ও পার্শ্ববর্তী এলাকার নারী ও শিশুরা পুনাক, চুয়াডাঙ্গার উদ্যোগে প্রতিদিন সকালে মহিলা শিক্ষক দ্বারা পরিচালিত কোরআন শিক্ষার সুযোগ পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন

আপডেট সময় : ০১:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪