সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে ২ জেলের ১ বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ নভেম্বর ) সকালে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল এ কারাদণ্ডের আদেশ দেন।

সাজাপ্রাপ্ত দুই জেলে হলেন— উত্তর কিস্তাকাঠি আবাসন এলাকার মৃত সিরাজউদ্দীন হাওলাদারের ছেলে মোঃ ফারুক হাওলাদার (৫০)ও একই এলাকার মৃত গণি হাওলাদারের ছেলে মোঃ আসিফ হাওলাদার (২২)।

ইউএনও অনুজা মন্ডল বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত আছে। আজ পর্যন্ত জেলায় ২৪ টি মামলা ২৮ হাজার টাকা জরিমানা , ১৬ জনকে ১বছর ও ২ জনকে ১০ দিন করে মোট ১৮ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার ২রা নবেম্বর রাত বারোটা পর্যন্ত আমাদের অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে ২ জেলের ১ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ১২:৫৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩