সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঝালকাঠিতে বিএনপির সদস্য সচিবের চেম্বার ভাংচুর, বিএনপির ১৮ নেতাকর্মী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের আইনজীবী চেম্বারে হামলা ও ভাংচুর করেছে দুবৃত্তরা। এ সময় তার চেম্বারের সামনে থাকা তিনটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। বিএনপি নেতাদের অভিযোগ, রবিবার সকাল ১১টার দিকে শহরের মহিলা কলেজ সড়কে বিএনপির সদস্য সচিবের বাসভবনের নিচতলার আইনজীবী চেম্বারটিতে ভাঙচুর করে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ঘটনাস্থল থেকে বিএনপির তিন নেতাকর্মীসহ জেলার বিভিন্ন স্থান থেকে মোট ১৮ জনকে আটক করেছে পুলিশ।

বিএনপি নেতারা জানান, সকালে শাহাদাৎ হোসেন চেম্বারের কাজ শেষে আদালতে যান। কিছুক্ষণ পরেই যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসে লাঠিসোটা নিয়ে তাঁর আইনজীবী চেম্বারে হামলা ও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় চেম্বারের ভেতর থেকে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, বিএনপির মিডিয়াসেলকর্মী আরিফ হোসেন ও বিএনপি সমর্থিত আইনজীবী মো. তুষারকে আটক করে করে থানায় নিয়ে যায়। এদিকে জেলার বিভিন্ন স্থান থেকে আরো ১৫ জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির বলেন যুবলীগ ছাত্রলীগ কোন হামলা চালায়নি নিজেদের দলীয় কোন্দলের জন‍্য এমন ঘটনা ঘটতে পারে। বিএনপি জামাত আজীবন আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে বিএনপির সদস্য সচিবের চেম্বার ভাংচুর, বিএনপির ১৮ নেতাকর্মী আটক

আপডেট সময় : ০৯:৩২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩