সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরিশালে রামদা নিয়ে ইউপি সদস্যকে চেয়ারম্যানের ধাওয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরিশালের মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা রাঢ়ীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেওয়ায় এক ইউপি সদস্যকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করেছেন তিনি। ঘটনাটির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার সকাল ৭টার দিকের এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা রাঢ়ী একটি ধারালো রামদা হাতে নিয়ে ইউপি সদস্য বাচ্চু দেওয়ানকে খুঁজতে থাকেন। বাচ্চু দেওয়ান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এক পর্যায়ে ইউপি সদস্য সামনে পড়লে রামদা উঁচিয়ে চেয়ারম্যান তাকে কোপ দেওয়ার চেষ্টা করলে প্রত্যক্ষদর্শীরা প্রতিহত করে।

ইউপি সদস্য বাচ্চু দেওয়ান বলেন, ইউপি চেয়ারম্যানের দেওয়া কোপ লাগলে আমি দ্বি-খণ্ডিত হয়ে যেতাম। চেয়ারম্যানের বিরুদ্ধে আমিসহ পরিষদের ১০ সদস্য বরিশাল জেলা প্রশাসক এবং মেহেন্দিগঞ্জের ইউএনও বরাবর লিখিত আকারে অনাস্থা প্রস্তাব দিয়েছি। শনিবার এ বিষয়ে সব সদস্যরা মিলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এটা টের পেয়ে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে কোপ দেয়।

অপর ইউপি সদস্য শহীদ দেওয়ান বলেন, চেয়ারম্যান পরিষদে বসে মদ ও গাঁজা সেবন করেন। পরিষদের উন্নয়নমূলক কাজে অনিয়ম ও দুর্নীতি করে টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় তিনি ক্ষুব্ধ হয়ে আমাদের ক্ষতিসাধনের চেষ্টা করছেন। এছাড়াও চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকার মসজিদের ইমাম ও শিক্ষককে জুতার মালা পরিয়ে হেনস্তার অভিযোগ রয়েছে। সরকারি চাল আত্মসাৎ করার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। এর আগে বহিষ্কৃতও হয়েছিলেন তিনি।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা রাঢ়ী বলেন, ইউপি সদস্য বাচ্চু দেওয়ানসহ কয়েকজন সদস্য আমাকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই ইউপি চেয়ারম্যানের সঙ্গে পরিষদের সব সদস্যদের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে। তার মধ্যেই একজন জনপ্রতিনিধি হয়েও অস্ত্র নিয়ে মহড়া এবং কোপানোর চেষ্টার ঘটনায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এ প্রসঙ্গে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য একে অপরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন। সার্বিক বিষয়টি পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে। যিনি অভিযুক্ত হবেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে রামদা নিয়ে ইউপি সদস্যকে চেয়ারম্যানের ধাওয়া

আপডেট সময় : ০৮:৩১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩