সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত

দর্শনার বোয়ালিয়ার স্বপন কুমারখালী চাচাতো বোনের শ্বশুর বাড়িতে খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানার নিহালপুর বোয়ালিয়ার স্বপন চাচাতো বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে খুন হয়েছে।
বুধবার সকালে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জালাল মোড় এলাকায় চাচাতো বোন সুমির বাড়ি বেড়াতে যেয়ে তার শ্বশুরবাড়ির লোকজন দর্শনার বোয়ালিয়া গ্রামের আঃ রশীদের ছেলে স্বপন(২৬) কে হত্যা করে বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যায়।এসময় তার হাত ও পা ভাঙা, মাথার চুল কাটা ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সুমি খাতুন জালাল মোড় এলাকার আসাদ শেখের স্ত্রী।জানা যায়, স্বপন ও সুমি সম্পর্কে চাচাতো ভাই -বোন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
পুলিশ ও স্বজনদের ভাষ্য, এই প্রেমের সম্পর্কের কারণে চাচাত বোনের শ্বশুরবাড়ির লোকজন তাকে পিটিয়ে হত্যা করে উঠানে লাশ ফেলে রেখে পালিয়েছে।
স্বপনের বাবা জানান, তার ভাতিজি সুমির সঙ্গে স্বপনের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে সুমি তার ছেলেকে ফোন করে কুমারখালীর শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়েছে। তিনি থানায় মামলা করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনার বোয়ালিয়ার স্বপন কুমারখালী চাচাতো বোনের শ্বশুর বাড়িতে খুন

আপডেট সময় : ০৬:০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩