সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাজনেহার বেগম(৪৬) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাজনেহার বেগম ওই গ্রামের মো. বজলুর রহমান হাওলাদারের স্ত্রী। সংবাদ পেয়ে থানার ওসি (তদন্ত) এইচএম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি মো. শহীদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়া গ্রামের বজলুর রহমান হাওলাদারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল একই বাড়ির কামরুল ইসলামের সাথে। এর জেরে বুধবার সকালে কামরুল ইসলামের পাকা ভবনের দরজা জানালা এবং প্রাচীর ওয়াল ভাঙচুর করে বজলুর রহমান ও তার স্ত্রী তাজনেহার বেগম। বাঁধা দিলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায় কামরুল ইসলাম তার বোন আসমা বেগম ও স্ত্রী রুপালি বেগম মিলে কুপিয়ে গুরুতর জখম করে তাজনেহার বেগমকে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পর (দুপুরে) কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত তাজনেহার বেগমের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাঁঠালিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৫:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩