মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক প্রচার র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় দর্শনা থানার সামনে থেকে দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহেদের নেতৃত্বে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এসময় র্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, (ওসি) তদন্ত আমানুল্লাহ আমান , সেকেন্ড অফিসার এসআই আব্দুর রহমান প্রমুখ। এছাড়া র্যালিতে দর্শনা থানা পুলিশের সকল সদস্য অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.