আজকের ক্রাইম ডেক্স
কুষ্টিয়ার খোকসায় ঈদের দিন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছিল ২০০ টাকা। ঈদের পরের দিন (শুক্রবার) খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকা করে।
সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার উপজেলা সদরে খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হয়। শুক্রবার তা বিক্রি হচ্ছে ৬০০ টাকা করে।
ক্রেতা রোকেয়া খাতুন বলেন, ঈদের দিন ২০০ টাকা করে কাঁচামরিচ কিনেছিলাম। আজ তা ৬০০ টাকা করে বিক্রি হচ্ছে। এত দামে মরিচ কিনে মেসের লোকদের কি বলব?
খুচরা ব্যবসায়ী উৎপল সাহা জানান, ঈদের দিন ২০০ টাকা করে মরিচ বিক্রি করেছিলাম। আজ সকালে ৫২০ টাকা কেজি কিনেছি। এখন ৬০০-৬৫০ টাকা করে বিক্রি করতে হচ্ছে। যেমন কেনা, তেমন বিক্রি।
কাঁচামালের আড়তদার আব্দুর রাজ্জাক বলেন, খরার কারণে মরিচের উৎপাদন কম হয়েছে। ঈদের জন্য মোকাম থেকে মরিচ আসেনি। ছেলেকে কাঁচামরিচ কিনতে ফরিদপুর পাঠিয়েছিলাম। সেখান থেকে এক বস্তা কিনে এনেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস মোবাইল ফোনে বলেন, পত্রিকায় কাঁচামরিচের বিভিন্ন দাম দেখছি। খোঁজ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.