বি এম মনির হোসেনঃ-
জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অ-সাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে দেশের সর্ববৃহত তথা এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী, স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী প্রাচীন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২৩ জুন শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ,স্বাধীনতাকামী সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।এর আগে সহযোগী সংগঠন ও রাজিহার ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মীরা বাদ্য বাজনা সহকারে উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। বর্নাঢ্য র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফরহাদ তালুকদারের সঞ্চালনায় দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।এছাড়াও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ জসিম উদ্দিন সরদার, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এস এম হেমায়েত উদ্দিন, আবুল বাশার হাওলাদার, আব্দুস সাত্তার মোল্লা, ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মলিনা রানী রায়, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা মোঃ সাইদুল সরদার, অনিমেষ মন্ডল, রেমন ভূইয়া, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস, মোঃ শফিকুল হোসেন টিটু, শ্রমিক লীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার,সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইক, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম পাইকসহ উপজেলা আওয়ামী লীগ, অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদসহ সর্বস্তরের নেতা কর্মীরা। আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরে প্রধান বক্তা আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত আরও বলেন- ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে ভাগীরথী নদীর তীরে অস্তমিত সূর্য ১শ ৯২ বছর পর পূণরায় ১৯৪৯ সালের ২৩ জুন আবার তা পুনরুজ্জীবিত হয়।এই দিন বাংলার মানুষের মুক্তি আর অধিকার আদায়ের জন্য পুরান ঢাকার স্বামীবাগের বিখ্যাত রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী আর বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত হয় দেশের ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দল তথা এশিয়া মহাদেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ।‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ ’ এই তিনটি শব্দ অমলিন ও অবিনশ্বর। ইতিহাসে এই তিনটি শব্দ একই সূত্রে গাঁথা। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা অর্জন ও বর্তমান বিশ্বের নেতৃত্বকারী দলের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আওয়ামী লীগে অনস্বীকার্য।
যা অন্য কোন রাজনৈতিক দলের ইতিহাসে নেই। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করে অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ নির্মাণের আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.