মোঃ মনির হোসেনঝালকাঠি : ঝালকাঠি জেলা রাজাপুর উপজেলার বাগরি এলাকায় সোমবার সন্ধ্যা সাতটার দিকে মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী আলিফ পরিবহন ও অটো রিক্সার সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়।
নিহত নারী কাউখালী উপজেলা কাঠালিয়া গ্রামের ফরায়েত এর স্ত্রী তাসলিমা (৪৫ ), আহত দুইজন রাজাপুর সাতুরিয়া এলাকার মৃত আমির পুলিশের স্ত্রী কহিনূর (৫৩) এবং রাজাপুর পিংক এলাকার সোবাহানের ছেলে নাঈম (২০) আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিচ্ছেন।
মৃত নারীর মৃতদেহ রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ রয়েছে।
যেভাবে আটক করা হয় আলিফ পরিবহন।
ঝালকাঠি পেট্রোল পাম্প মোরে কর্মরত ট্রাফিক পুলিশের টিএসআই নারায়ন ও এটিএসআই মোঃ ইউসুফ আলী লোক মারফত জানতে পারেন আলী পরিবহন গাড়িটি রাজাপুরে একটি অটোকে চাপা দেয় এবং ঘটনাস্থলে মানুষ নিহত হন। সেই সূত্র ধরে তারা গাড়িটিকে আটক করে। রাজাপুর থানাকে অবৈধ করে জানতে পারেন ঘটনা সত্য। রাজাপুর থানা পুলিশ ঝালকাঠি পেট্রোল পাম্পে ছুটে এসে ড্রাইভারকে আটক করে আটককৃত ড্রাইভার ভান্ডারিয়া উপজেলার আব্দুল গফফার এর ছেলে মোঃ ইমাদুল (৪০)। এবং রাজাপুর থানা পুলিশ গাড়িটি রাজাপুর থানায় নিয়ে যান। পরিবহনে থাকা যাত্রীরা জানান ড্রাইভারের কোন দোষ নেই এখানে অটো ড্রাইভার এর দোষ।
পরিবহন গাড়ির সামনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অটো ড্রাইভার এর কোন সন্ধান পাওয়া যায়নি।
রাজাপুর থানা পুলিশ বলেন দুর্ঘটনার আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.