মাহমুদ হাসান রনিঃ দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ঃ দামুড়হুদা উপজেলা পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামে বাড়ির ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে।
পরিবার সুত্রে জানা যায়,বৃহস্পতিবার রাতে
উপজেলার নাস্তিপুর গ্রামের আঃ ওয়াহেদের স্ত্রী জাহানারা বেগম(৬৫)রাতে বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত গরমে নিজ বাড়ির ছাদের উপর ঘুমাতে যায়। ভোর সাড়ে ৪টার দিকে ফজরের নামাজ পড়ার জন্য ছাদ হতে নিচে নামার সময় অসাবধানতা বসত মই থেকে পা ফসকে মাটিতে পড়ে যায়। তার চিৎকারে সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে যায় ও সেখানে ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় সকালে মৃত্যু হয়।পরে লাশ নিয়ে এসে নিজ গ্রামে দুপুরে দাফন হয়।দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাটি দুঃখজনক
দর্শনা থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.